ম্যানইউতে খেলার সময় আত্মহত্যার কথা ভাবতেন রুনি
ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় আত্মহত্যার কথা ভাবতেন ওয়েন রুনি। মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে, নিজের সমস্যার কারণ খুঁজে বের করতে মনোরোগ বিশেষজ্ঞেরও শরণাপন্ন হয়েছিলেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।২০০৪ সালে এভারটন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রুনি।



