লালমোহনে ৩৫ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নির্মাণ করা হবে ওয়াকওয়ে
ভোলার লালমোহন পৌরসভার দত্তপাড়া পুকুরপাড় এলাকায় সরকারি জায়গা ৩৫ বছর ধরে দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর প্রশাসন। সেখানে জনসাধারণের চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে।


