বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে ৩০টি বিদ্যালয়ে অভিভাবকদের জন্য ‘ছায়া-পরশ’ নির্মাণ
বিদ্যালয়ে সন্তানদের নিয়ে আসা অভিভাবকদের স্বস্তিতে বসার ও অপেক্ষার সুবিধা নিশ্চিত করতে বরগুনা জিলা স্কুলে 'ছায়া-পরশ' (অপেক্ষমান কক্ষ) উদ্বোধন করা হয়েছে। জেলার ছয়টি উপজেলার ৩০টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে এ 'ছায়া-পরশ' নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।


