কুয়েতে ড্রোন হামলা প্রতিহতের দাবি, উপসাগরজুড়ে উত্তেজনা
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক তৎপরতায় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে বাহরাইন ও কুয়েতে ড্রোন হামলা এবং তা প্রতিহত করার খবর পাওয়া গেছে।


