ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে গণপিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর
ফেনী শহরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবক ও তাঁর স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।


