নওগাঁয় গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ
নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরুপপুর মোড় এলাকার একটি চালকলের গুদাম থেকে ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।


