দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনে ডাকাতি, চালক-সহকারীকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গার দর্শনা জংশনের অদূরে দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনের ইঞ্জিনের কেবিনে ঢুকে লোকোমাস্টার (চালক) ও সহকারী লোকোমাস্টারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।


