কাগজে-কলমে সলিং, বাস্তবে মরণফাঁদ: ধামইরহাটে ২ কিমি সড়কের বেহাল দশায় থমকে গেছে জনপদ
নওগাঁর ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের উত্তর দুর্গাপুর ক্যাম্পের মোড় থেকে চকব্দল গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন আর কেবল একটি সড়ক নয়, স্থানীয় কয়েক হাজার মানুষের জন্য এটি এক বছরেরও বেশি সময় ধরে এক অবর্ণনীয় দুর্ভোগের নাম।



