আশ্রয়প্রত্যাশীদের কেন রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপের দেশগুলো?
ইউরোপে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান হওয়া অভিবাসীদের পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর নতুন পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ। অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, গ্রিস ও নেদারল্যান্ডস—এই পাঁচ দেশ সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় রুয়ান্ডার সঙ্গে মিলে এই পরিকল্পনার কথা জানায়।


