দীর্ঘদিন একই কর্মস্থলে কর্মরত কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রভাবশালী একটি সিন্ডিকেটের কারণে সুশাসন ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমল থেকে বর্তমান সময় পর্যন্ত কয়েকজন কর্মচারী একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।
