আ. লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জবির ৫ কর্মকর্তা বরখাস্ত
প্রাথমিক তদন্তে কর্মকর্তাদের সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। তাই তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


