প্রেমিকা থেকে বন্ধু, ক্যামব্রিজের পুরোনো প্রেমের গল্প ফাঁস করলেন রাহুল গান্ধী
মায়ের স্মৃতিকথা প্রকাশনা অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের বিরল এক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী। একসময়কার প্রেমিকাকে নিয়ে যুক্তরাজ্যের ক্যামব্রিজের এক রেস্তোরাঁয় যাওয়ার স্মৃতিচারণ করে তিনি জানান, ওই নারী এখন তাঁর বন্ধু।



