চ্যালেঞ্জ মোকাবিলা করে শেষ হচ্ছে নির্মাণকাজ
রাজধানীর ঢাকার যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ র্যাম্প। দীর্ঘদিনের নির্মাণজটিলতা ও নানা চ্যালেঞ্জ শেষে র্যাম্পটি চালু হলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কার্যকারিতা আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
