ছাগলনাইয়া সীমান্তে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

