রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ
রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।



