ডিমলায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন গ্রাহক, ভোগান্তিতে ব্যবসায়ীরা
নীলফামারীর ডিমলায় পল্লী বিদ্যুতের অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার অভিযোগ উঠেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিমলা সাব-জোনাল অফিসের আওতাধীন চলিত ঠাকুরগঞ্জ অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে।



