সাটুরিয়ায় ধূমপান নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা
মানিকগঞ্জের সাটুরিয়ায় ধূমপানকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রমজান আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ নভেম্বর) তাঁর মৃত্যু হয়।



