গারো পাহাড়ে শীতের আগমনী বার্তা, লেপ-তোষকের দোকানে বাড়ছে ভিড়
শেরপুরের গারো পাহাড়ি অঞ্চলসহ জেলার বিভিন্ন উপজেলায় শীতের আগমনী বার্তা বইতে শুরু করেছে। গত সপ্তাহ থেকেই অনুভূত হচ্ছে শীতের আমেজ। ভোরে কুয়াশা, সন্ধ্যার পর ঠান্ডা বাতাস আর রাতে শীতের প্রকোপ বাড়তে থাকায় লেপ-তোষক ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ।


