ফরিদপুরে বাবাকে পুড়িয়ে হত্যা, জামিনে এসেই মায়ের গলায় ছুরি চালাল ছেলে
ফরিদপুরে বাবা রফিকুল হুদা পিন্টুকে পুড়িয়ে হত্যার মামলার আসামি ও আটক পুত্র ফারদিন হুদা মুগ্ধ (২৬) এবার নিজের মায়ের গলায় ছুরি চালিয়ে তাঁকে আহত করেছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে শহরের কমলাপুর বটতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
