উখিয়ায় রোহিঙ্গাদের ভাড়া দিতে বনভূমিতে স্থায়ী ঘর নির্মাণকালে ভেঙে দিল বনবিভাগ
কক্সবাজারের উখিয়ায় বনভূমি দখল করে রোহিঙ্গাদের ভাড়া দেওয়ার উদ্দেশ্যে স্থায়ী ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। বনভূমির বিশাল এলাকা দখল করে সেখানে দেয়াল নির্মাণের পাশাপাশি ভবনের পিলারও স্থাপন করা হয়েছিল।


