ঘিওরের এলিভেন ব্রাদার্সের সুবর্ণজয়ন্তী উদ্যাপন, দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এলিভেন ব্রাদার্স দীর্ঘ পাঁচ দশক ধরে ঘিওরের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সংগঠনটি স্থানীয় মানুষের মধ্যে গড়ে তুলেছে নিবিড় বন্ধন।


