ডায়াবেটিস নিয়ন্ত্রণে “ডায়াবেটিস মেলা” অ্যাপ
দেশের বিপুল সংখ্যক ডায়াবেটিস রোগী এবং আক্রান্ত হবার সম্ভাবনা আছে এমন সকল মানুষের জন্য “ডায়াবেটিস মেলা\" নামের একটি অ্যাপ শুরু হতে যাচ্ছে। শনিবার (১৪ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে ডায়াবেটিস মেলা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তারা এমন তথ্য জানিয়েছেন।



