যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ, দুই দিনে আ.লীগের ১৭ জন গ্রেফতার
যশোরে দুটি আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের মামলায় গত দুই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্র ও শনিবার (১৩ ও ১৪ নভেম্বর) যশোরের আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



