হরমুজে মার্কিন ‘এমকিউ-১ প্রিডেটর’ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-১ প্রিডেটর’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইরনা (IRNA)-এর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।


