আসামে লরি ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ২৩
ভারতের আসাম রাজ্যের বিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন কলেজ শিক্ষার্থীও রয়েছেন বলে জানা গেছে।


