গাজীপুরের পূবাইলে এগারোসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন
গাজীপুরের পূবাইলে ঢাকাগামী আন্তঃনগর এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূবাইল রেলওয়ে স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পর ট্রেনটির ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়।


