ইংল্যান্ড ম্যাচে ইয়ামালকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ
নেশন্স লিগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামালকে পাওয়ার ব্যাপারে আশাবাদী স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। হাঁটুর সমস্যার কারণে বৃহস্পতিবার প্রাগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচে খেলতে পারবেন না ১৯ বছর বয়সী এই উইঙ্গার।

