ঠিকাদার কাজ না করায় বাতিল চুক্তি, দুর্ভোগে অন্তত ২০ গ্রামের মানুষ
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের একটি সড়ক সংস্কারের কাজ পেয়েও তা শুরুই করেননি ঠিকাদার। দরপত্র ও কার্যাদেশের নির্ধারিত মেয়াদ শেষ হলেও কাজ শুরু না করায় শেষ পর্যন্ত ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

