স্ক্যালোনির সংবাদ সম্মেলন ঘিরে কৌতূহল, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা?
আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে লিওনেল স্ক্যালোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার অবসান হতে পারে আজই। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতে সংবাদ সম্মেলনে আসছেন বিশ্বকাপজয়ী এই কোচ।



