৭ নভেম্বরের চেতনায় আওয়ামী লীগের সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে আধিপত্যবাদ ও তাদের দোসরদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের ঐতিহাসিক মাইলফলক। ২০২৪ এর ৫ আগস্টও জন প্রতিরোধের পুনরাবৃত্তি ঘটেছে আধিপত্যবাদী শক্তির দোসরদের বিরুদ্ধে।



