আগামী তিন মাস বাংলাদেশ পন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: রাশেদ খাঁন
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় দেশি-বিদেশি বিভিন্ন চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি এবং চব্বিশের বিভিন্ন অপশক্তি একজোট হয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।


