ভারতের গণতন্ত্র কি মুসলিম নাগরিকদের সুরক্ষায় ব্যর্থ হয়েছে? কারাবন্দী গবেষকের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
ভারতের ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের মৌলিক কাঠামোগুলো নিয়ে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে কারাবন্দী থাকা ভারতীয় গবেষক ও ছাত্রনেতা শারজিল ইমামের একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে প্রকাশ পাওয়ার পর এই আলোচনা বিশ্বজুড়ে জোরালো হয়ে উঠেছে।

