ঋষিকেশকে ‘যোগের রাজধানী’ বললেন দিলজিৎ, উঠলেন মহারাজাদের প্রাসাদে
কনসার্টের ব্যস্ততার ফাঁকে একটু নিরিবিলি সময় কাটাতে ঋষিকেশে পাড়ি দিলেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। বর্তমানে ‘অরা ট্যুর’-এর জন্য ভারতে রয়েছেন তিনি। তারই মধ্যে কয়েক দিনের বিরতি নিয়ে ঘুরে এলেন উত্তরাখণ্ডের এই জনপ্রিয় পর্যটনকেন্দ্র থেকে।
