ডিজিটাল লেনদেনের নতুন প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক
দৈনন্দিন আর্থিক লেনদেন সহজ ও দ্রুত করতে ‘মুক্ত পে’ নামে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। এ প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকেরা টাকা পাঠানো, বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধ এবং যেকোনো মোবাইল অপারেটরের নম্বরে রিচার্জ করতে পারবেন।



