বেনজীরের দুর্নীতির মামলায় আরো ১২ জনের সাক্ষ্য গ্রহণ
১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহদের বিরুদ্ধে আরও ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালত এসব সাক্ষীরা তাদের জবানবন্দি দেন।


