তারাকান্দায় কাভার্ডভ্যান চাপায় দুই বোনের মৃত্যু
ময়মনসিংহের তারাকান্দায় মায়ের সঙ্গে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় অজ্ঞাত কাভার্ডভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তালদিঘি পশ্চিমপাড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।



