আরও বেশি রান করা উচিত ছিল: সাদমান
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ভালো অবস্থানে থেকেও বড় সংগ্রহ গড়তে না পারার জন্য ব্যাটারদের ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর মতে, প্রথম ইনিংসে স্বাগতিকদের আরও অনেক বেশি রান করা উচিত ছিল।


