জিমির ১৫০তম ম্যাচে হারল বাংলাদেশ
ভারতের বিপক্ষে ১৩ গোলের দুঃস্বপ্ন পেছনে ফেলে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। দেশের হকির পোস্টারবয় রাসেল মাহমুদ জিমির ক্যারিয়ারের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে লড়াইটাও হলো সমানে সমান।



