সম্ভবত সেখানেই আমরা ভুল করেছি: সাদমান
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ভালো অবস্থানে থেকেও বড় সংগ্রহ গড়তে না পারার আক্ষেপ ঝরেছে বাংলাদেশের ওপেনার সাদমানইসলামের কণ্ঠে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ানের মতে, প্রথম ইনিংসে আরও বড় স্কোর গড়ার সুযোগ ছিল স্বাগতিকদের।



