শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যের দাবি, সবার আগে

ব্রেকিং
আজকের পত্রিকাআজকের রাশিফল: প্রশংসা পাওয়ার চেয়ে পিঠ বাঁচিয়ে চলা আজ জরুরি দেশ রূপান্তরআল্লাহর পরিচয় জানা জরুরি দেশ রূপান্তরসবার আগে জরুরি সাইবার নিরাপত্তা জাগো নিউজ ২৪স্ট্রোকের লক্ষণ শনাক্ত ও জরুরি চিকিৎসায় জনসচেতনতা বাড়ানোর তাগিদ আজকের পত্রিকাসুরা ইয়াসিন সম্পর্কে যা জানা জরুরি প্রতিদিনের বাংলাদেশবিদেশি বিনিয়োগ আকর্ষণে আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ জরুরি : মার্কিন রাষ্ট্রদূত বাংলা ট্রিবিউনযুক্তরাষ্ট্রে পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড, জরুরি অবস্থা জারি যুগান্তরস্ট্রোক কী, কেন হয়? দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি যে কারণে দেশ রূপান্তরদাঁতের হলুদ ভাব দূর করতে যেসব অভ্যাস জরুরি

HSC Scholarship Result 2024 । এইচ. এস. সি তে মেধা বৃদ্ধি কত টাকা পায়?

HSC Scholarship Result 2024 । এইচ. এস. সি তে মেধা বৃদ্ধি কত টাকা পায়?
HSC Scholarship Result 2024 । এইচ. এস. সি তে মেধা বৃদ্ধি কত টাকা পায়? ছবি: ClaimBD

২০২৩ সনের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বোর্ডের ‘মেধাবৃত্তি ও সাধারণবৃত্তি’ প্রদান -HSC Scholarship List 2024

এইচ.এসসি বৃত্তির জন্য কি নীতিমালা আছে? হ্যা । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর ২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে তালিকাভুক্ত শিক্ষার্থীদের ‘মেধাবৃত্তি ও সাধারণবৃত্তি’ প্রদান করা হলো। সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী এ বৃত্তি তালিকা প্রণয়ন করা হয়েছে। এ বৃত্তি প্রদানের সময় নিম্নেবর্ণিত নিয়ম ও নীতিমালা অবশ্যই মেনে চলতে হবে।

এইচ.এসসি বৃত্তির পরিমান কত টাকা? ‘মেধাবৃত্তি’ ও ‘সাধারণবৃত্তি’র মাসিক হার যথাক্রমে ৮২৫ টাকা ও ৩৭৫ টাকা এবং এককালীন অনুদান ১৮০০ টাকা এবং ৭৫০ টাকা। বিলম্বে ভর্তি, প্রতিষ্ঠান পরিবর্তন, বিষয় পরিবর্তন এবং অসুস্থতার কারণে সর্ব্বোচ্চ ১ (এক) বছর পাঠবিরতি গ্রহণযোগ্য। তবে সেক্ষেত্রে বৃত্তি নিয়মিতকরণ বাধ্যতামূলক। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সকল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়মিতকরণ করবে। বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীগণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদত্ত অন্য কোন বৃত্তি গ্রহণ করলে বোর্ড প্রদত্ত বৃত্তি বাতিল বলে গণ্য হবে। সরকারি নির্দেশ অনুযায়ী কোন ছাত্র/ছাত্রী একই সাথে একাধিক বৃত্তি ভোগ করতে পারবেনা ।

এইচ.এসসি কতদিন পাওয়া যায়? বৃত্তি মেয়াদ কোর্সের মেয়াদ পর্যন্ত পাওয়া যায়। বৃত্তির গেজেটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির বরাদ্দকৃত অর্থ G2P পদ্ধতিতে EFT-এর মাধ্যমে ব্যাংক হিসাবে প্রেরণের নিমিত্তে বাংলাদেশ তফসীলভুক্ত অনলাইন সুবিধাসম্পন্ন ব্যাংকে একাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানে ৭ (সাত) দিনের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করতে হবে। বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রী ছাড়পত্র নিয়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে তৎক্ষণাৎ প্রতিষ্ঠান দুটির প্রধানগণ বৃত্তি বদলির ব্যাপারে তথ্যাদিসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-কে অবহিত করতে হবে, অন্যথায় প্রয়োজনীয় অনুমতির অভাবে সংশ্লিষ্ট বৃত্তির টাকা সময়মত উত্তোলন করা না গেলে সে জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণই দায়ী থাকবেন।

শিক্ষা বৃত্তির আবেদন অনলাইনেই করতে হয় । শিক্ষা বৃত্তির ঘোষণা আসার পর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তা দাবি করতে হয়

এ বিজ্ঞপ্তিতে অনিচ্ছাকৃত কোন ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করার ক্ষমতা বোর্ড সংরক্ষণ করে। প্রয়োজনবোধে কোন রকম কারণ না দেখিয়ে যে কোন বৃত্তি বোর্ড বাতিল করতে পারে। সে কারণে বৃত্তির টাকা প্রদানের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এই মর্মে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট হতে লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করবেন যে, তারা বোর্ডের বৃত্তি সংক্রান্ত নিয়ম-কানুন মেনে চলতে এবং প্রয়োজন হলে বৃত্তির সম্পূর্ণ অর্থ ফেরত দিতে বাধ্য থাকবে।

Caption: HSC Scholarship List 2024 Full PDF Download

এইচ.এসসি মেধাবৃত্তি ও সাধারণবৃত্তি প্রাপ্তদের তালিকা ২০২৪ । এইচ.এসসি বৃত্তি প্রাপ্তির শর্ত কি কি?

  • (ক) বৃত্তির গেজেটে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেই প্রতিষ্ঠানের নাম থাকবে এবং প্রতিষ্ঠান প্রধানের সার্টিফিকেট প্রদান সাপেক্ষে ভর্তিকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করে বৃত্তির টাকা উত্তোলন করবে। বৃত্তির মেয়াদ ২০২৩ সালের জুলাই মাস হতে কোর্সের মেয়াদকালীন সময় পর্যন্ত ।
  • (খ) সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • (গ) সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতি সাপেক্ষে বৃত্তি প্রদান করা হবে । (ঘ) এ বৃত্তিগুলোর সংখ্যা, হার ও মেয়াদ আপাত নির্ধারিত। প্রয়োজনবোধে সরকার কোন কারণ না দেখিয়েই তা পরিবর্তন বা বাতিল করতে পারবে।
  • বাংলাদেশের অভ্যন্তরে মঞ্জুরি (অনুমোদন) প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃত্তি কার্যকর হবে। মঞ্জুরি (অনুমোদন) প্রাপ্ত নয় এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃত্তি কোনক্রমেই কার্যকর হবে না। কারণ সরকারি আইন অনুযায়ী অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্য নয় এবং অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নকাল পাঠবিরতি (ব্রেক অব ষ্টাডি) হিসেবে গণ্য হবে।
  • সকল বৃত্তিই কেবল নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধানুসারে এবং নীতিমালার অন্যান্য শর্ত মোতাবেক প্রদান করা হবে। কোন ভাবেই অনিয়মিত শিক্ষাথী বৃত্তি পাবে না ।
  • সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে। সরকার অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট থেকে কোন মাসিক বেতন দাবী করতে পারবে না। তাদের নিকট মাসিক বেতন দাবী করলে ঐ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • কোন কারণে অর্থ বছরের নির্ধারিত সময় পার হয়ে গেলে মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এর অনুমোদনক্রমে সর্বোচ্চ ১ (এক) বছরের তামাদি (বকেয়া) বৃত্তি প্রদান করা যাবে।

বৃত্তির ক্ষেত্রে ৪র্থ বিষয় গনণা করা হয় না কি?

সরকারি আদেশ মোতাবেক বৃত্তি পাওয়ার যোগ্যতা সর্বনিম্ন জিপিএ ৩.০০ । বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো পর্যায়ক্রমে অনুসরণ করা হয়েছে- যেমন- (ক) সংশ্লিষ্ট পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ভিত্তিতে (৪র্থ বিষয় ব্যতীত) বৃত্তি প্রদান করা হয়েছে। খ) একাধিক শিক্ষার্থী একই জিপিএ পেলে প্রথমে ৪র্থ বিষয় ব্যতীত প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রমে প্রস্তুত করা হয়েছে। (গ) ৪র্থ বিষয় ব্যতীত প্রাপ্ত মোট নম্বর একই হলে ৪র্থ বিষয়সহ প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রমে প্রস্তুত করা হয়েছে। (ঘ) ৪র্থ বিষয়সহ প্রাপ্ত মোট নম্বর একই হলে পর্যায়ক্রমে বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমে নির্ধারিত করা হয়েছে।(ঙ) পর্যায়ক্রমে বাংলা, ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর একই হলে সংশ্লিষ্ট বিভাগে বাধ্যতামূলক ২টি বিষয়ে প্রাপ্ত সর্বমোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত করা হয়েছে।

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।