৪৯ বছর পরও নিষ্পত্তি হয়নি মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ, যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রায় ৪৯ বছর আগে অবলুপ্ত হওয়া মহালক্ষ্মী ব্যাংক লিমিটেডের সম্পদ এখনও পুরোপুরি নিষ্পত্তি করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় ব্যাংকটির নামে থাকা জমি ও অন্যান্য সম্পদের নিষ্পত্তি কার্যক্রম চলছে।



