জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ায় জামায়াতের প্রতিবাদ
নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।



