যশোরে ছাত্রলীগের মশাল মিছিল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় আটক ৫
যশোর শহরে ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ।



