বাঁধনের ওপর হামলা: ইতালিতে তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ, হেফাজতে মোবাইল ফোন
ইতালির ভেনিসে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ। তাঁরা হলেন ইলিয়াস হোসেন, মুহাম্মদ বিপুল ও মনির হাওলাদার।

