হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, শনাক্ত ৯৯৭
হামের উপসর্গ নিয়ে বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ঢাকায়। এখন পর্যন্ত ঢাকা বিভাগে মারা গেছে ৫৬৮ জন। এরপর সিলেটে ২৩২ জন, চট্টগ্রামে ১৩২ জন, ময়মনসিংহে ৯৯ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭১ জন, খুলনায় ৬৫ জন এবং রংপুরে ২০ জনের মৃত্যু হয়েছে।



