বিমসটেক অ্যাথলেটিকসের প্রথম দিনই সুমাইয়ার পদক জয়
ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হওয়া ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিট-২০২৬’-এর প্রথম দিনেই পদক জিতেছে বাংলাদেশ। বুধবার (২৫ নভেম্বর) নারীদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান।



