মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো
নিজস্ব মাটিতে আয়োজিত মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট উঠেছে পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী সুন্দরী জেনিফার ব্যারেটোর মাথায়। গত ২৪ নভেম্বর সান হুয়ানের হোসে মিগুয়েল আগরেলট কলিসিয়ামে জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীকে টপকে বিজয়ী ঘোষিত হন তিনি।



