ডিজনির সর্বকালের রেকর্ড ভাঙল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’র ট্রেলার
মুক্তির আগেই আলোচনায় মার্ভেল স্টুডিওর নতুন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’। ছবিটির চূড়ান্ত ট্রেলার প্রকাশের পর ডিজনির সর্বকালের ট্রেলার দেখার রেকর্ড ভেঙে গেছে। ২৪ নভেম্বর প্রকাশিত ট্রেলারটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।



