সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নগরে এ কর্মসূচি পালন করা হয়।



