প্রাণিসম্পদ খাতে অবদানে পদক পাচ্ছেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান
প্রাণিসম্পদ খাতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাণিসম্পদ পদক প্রদান করা হবে। তাদের দেওয়া হবে স্বর্ণ ও রৌপ্য পদক। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬।


